সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন ম্যাচে পাঁচ দলের ভাগ্য নির্ধারণ

রোববার তিন ম্যাচ দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। সেই সঙ্গে সাঙ্গ হবে গ্রুপ দুইয়ের সব হিসাব-নিকাষ। শনিবার শেষ হয়েছে গ্রুপ একের লড়াই। সেখান থেকে সেমিফাইনালে যাচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাদ পড়েছে আয়োজক অষ্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় ভোর ছটায় দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে দশটায়। দুই ম্যাচই হবে এডিলেডে। এদিন শেষ ম্যাচ ভারতের। মেলবোর্নে খেলবে রোহিতরা। দুপুর দুটায় সেই ম্যাচ তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

দিনের প্রধম ম্যাচে যদি কোন আপসেট ঘটে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তাহলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটি হবে তখন গ্রুপ নির্ধারণী ছাড়া আর কিছুই। জিতলে গ্রুপের শীর্ষ দল হিসাবেই সেমিতে খেলবে দ্রাবিড়ের শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচে মুখোমুকি বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলেরই পয়েন্ট সমান। যে দল জিতবে ছয় পয়েন্ট নিয়ে শেষ করবে। ভারতেরও এই মুহূর্তে ছয় পয়েন্ট। শেষ ম্যাচে ভারত জিতলে সেমির রাস্তা পাকা। কিন্তু তার আগে বাংলাদেশ জিতলেই সমস্যা।

নেট রানরেটের বিচারে অনেকটাই পিছিয়ে থেকে শেষ করতে পারে। আর পাকিস্তান জিতলে নেট রানরেটে ভারতের থেকে এগিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ভারতকে জিততেই হবে। পাকিস্তান জিতলেও যদি ভারতকে নেট রানরেটে পেছনে ফেলতে না পারে তা হলে শেষ ম্যাচে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহিতরা।

ভারত শেষ ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষ স্থানে শেষ করবে। সে ক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ভারত যদি দ্বিতীয় স্থানে শেষ করে তা হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সব কিছুর অঙ্ক নির্ভর করছে রোববারের তিনটি ম্যাচের উপর।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর