শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল

প্রয়াত পিতা নাজমুল হুদার কেয়ারটেকার সরকারের রূপরেখা যদি মূল্যায়ন করা হতো, তাহলে এখন স্বাভাবিক নিয়মেই নির্বাচন হতো বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা।

মঙ্গলবার সকালে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তরা সেলিমা হুদা বলেন, ‘বিএনপি সরকারের সময় মন্ত্রী থাকা সত্ত্বেও কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিলেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হুদা। তাঁর এই রূপরেখাকে যদি সম্মানিত করা হতো, তবে আজকের দিনে এসে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতো।’

সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয়। ক্ষমতায় থেকে একজন মিনিস্টার হয়েও জনগণের কাছে এমন ফর্মুলা দিয়ে দেশপ্রেম ও বড় মনের পরিচয় দিয়েছিলেন নাজমুল হুদা। আমরা তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেয়ারটেকার সরকারের জন্য বিএনপি কত আন্দোলন করছে। অথচ সেই সময় বিএনপিই ক্ষমতায় ছিল।’

উদ্বোধনী বক্তব্যে দলের সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন, তৃণমূল বিএনপি গত ১৬ ফেব্রুয়ারি নিবন্ধন পায়। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি আমার বাবা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেন। এর কিছুদিন পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া আমার জন্য কষ্টকর ছিল। দলের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। আমার বাবা ছিলেন জননেতা, জনগণের কাছের মানুষ, অত্যন্ত কর্মীবান্ধব। তিনি বারবার সংসদ নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা পুরোনো কথায় আর না যাই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠে এলে নিজেকে সান্ত্বনা দিই। বর্তমানে অনেক বিষয়ই সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এর অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকারের বিভিন্ন দপ্তরের ঘুষ, দুর্নীতি, অনিয়ম চরম পর্যায়ে। সাধারণ জনগণকে পাসপোর্টের আবেদন করতেও ভোগান্তির শিকার হতে হয়।’

এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন শুরু হয়। প্রথম সম্মেলনের উদ্বোধন করেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেজর (অব.) হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর, সঞ্চালনা করছেন যুগ্ম মহাসচিব আক্কাস আলী খানসহ বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়েছে। আমরাবিস্তারিত পড়ুন

  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী