মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলিপুর কেন্দ্রে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর নির্বাচনী এলাকার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রথমে ভোট দিয়েছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২নং কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমেই ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে বিজয়সূচক চিহ্ন দেখান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় তিনি বলেন, আমি আশাবাদী জনগণ উন্নয়নের স্বার্থে মহান স্বাধীনতার পক্ষের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররাও স্বতস্ফূর্তভাবে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে প্রদান করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হলে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি সকলকে গুপ্ত সংসংগঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এর পৌত্র বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব রাদমির ও পৌত্র আব্দুল্লাহ আল সিয়ামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭টার আগেই আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে পৌঁছান তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত