শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

শেখ আমিনুর হোসেন: সড়কে দূর্ঘটনা কমাতে ডিজেল চালিত যানবাহনে রেজিস্ট্রেশনের পূর্বে গতিনিয়ন্ত্রক ‘স্পিড গভর্নর সিল’ (এক ধরনের যন্ত্রাংশ) বসানো হয়। যানবাহনে এ যন্ত্র বসান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্পিড গভর্নর সিল মেকানিকরা। কিন্তু ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের একটি ধারার কারণে সিল মেকানিকদের কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

জানা গেছে, বিআরটিএ’র প্রতিটি জেলা কার্যালয়ে একজন স্পিড গভর্নর সিল মেকানিক আছেন। যারা ৩০ থেকে ৩২ বছর আগে এ পদে নিয়োগপ্রাপ্ত। তবে তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ২০২৩ সালে তারা স্থায়ীকরণের দাবিতে আদালতে রিট করেন। যার নম্বর ২৩৮১। এর আগেও রিট করা হয়েছে এবং রায় সিল মেকানিকদের পক্ষেই গেছে। ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনে কিছু ধারার কারণে ২০২৩ সালে করা রিটের রায় এখনো হয়নি।

জানা গেছে, এখন যারা এ পদে বিভিন্ন সার্কেলে আছেন, তারা আগের মতো কাজ করতে পারছেন না। বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মারা তাদেরকে নানাভাবে হেনস্থার শিকারও হতে হয়। এমনকি তাদের সুযোগ-সুবিধা না দিয়েই চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিআরটিএ মিরপুর-১ সার্কেলের স্পিড গভর্নর সিল মেকানিক দ্বীন ইসলাম বলেন, ‘আমরা চাকরির বৈধতার জন্য হাইকোর্টে রিট করি। কোর্ট এখনো রায় দেয়নি। আশা করছি, খুব দ্রূত আমরা রায় পাব।’ তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। তাই এখন কথা বলছি। নতুন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে আশা করছি।’ ভুক্তভোগিরা বলেন, আধুনিক যন্ত্র তৈরির মাধ্যমে সিল মেকানিকদের প্রশিক্ষিত করেও কাজে লাগানো যায়।

ঝিনাইদহ বিআরটিএ সার্কেলের সীল মেকানিক মো. বাবুল বলেন, ‘ব্রিটিশ আমলেই আমাদের এ পদ তৈরি হয়েছে। কিন্তু আমরা আগের মতো মর্যাদা পাচ্ছি না। আমরা মানবেতর জীবনযাপন করছি। নোটিস ছাড়াই আমাদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। অথচ বিআরটিএ’র শুরু থেকেই এ পদ রয়েছে।’ তিনি বলেন, ‘শুরুতে যখন বিআরটিএতে জনবল কম ছিলো, তখন সিল মেকানিকরা অফিসের প্রায় সকল কাজ নিষ্ঠার সাথে করতেন। যে কারণে তারা দাফতরিক সব কাজে পারদর্শি।’

চুয়াডাঙ্গা বিআরটিএ সার্কেলের সিল মেকানিক মো. জাকির হোসেন বলেন, ‘বিআরটিএ’র প্রতিটি জেলা কার্যালয়ে ৩০ থেকে ৩২ বছর ধরে একজন করে স্পিড গভর্নর সিল মেকানিক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।’ তিনি বলেন, ‘অনেকের ছেলেমেয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে ২০১৮ পরিবহন আইনে উক্ত পদ না রাখা সমীচিন হয়নি। এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা ও বিআরটিএ চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সীল মেকানিকরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন