বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কালিগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মন্ত্রিপরিষদ সচিব ড.মো.আব্দুর রশিদ বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে সবাইকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।’

নিজ জন্মস্থান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খড়িতলায় যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘রাস্তার জন্য বরাদ্দের অর্থের ২০-৩০% কাজ হয় না, সরকারি অর্থ কাজ না করেই লোপাট হয়। এখানে অনেক জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি আছেন। দুর্নীতি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সুধিজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ স্যারের অনুকরণে নিজেকে গড়ে তুলতে চাই। সাতক্ষীরার প্রতিটি উপজেলায় দুর্নীতি রোধ করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসন দিয়ে দুর্নীতি, মাদক, জুয়া, চোরাচালান, ঘুষ বন্ধ করা যাবে না। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই প্রতিরোধের এবং প্রতিবাদের মাধ্যমে সমাজ থেকে এই ঘৃণিত কাজ দূর করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় কোন মাদক ব্যবসায়ী চোরাচালানী থাকলে তাকে ধরে আইনি সোপর্দ করতে হবে। প্রতিটি অফিসে ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের সব ক্ষেত্র দুর্নীতি মুক্ত হবে। এজন্য সবাইকে সম্মিলিত ভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ থানা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, অপর অংশের সদস্য সচিব ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ, উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার শিক্ষক, সুধী, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি দুস্থদের মাঝে কম্বল এবং পানির ট্যাংক বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায়বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে ৬ ঘণ্টা
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী