দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ


পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগরঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, আরও উপস্থিত ছিলেন গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুল হাসান, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে সভাপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এমন একটি যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন


