পড়ুন আরো খবর
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


দেবহাটা প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন (সজেকা) উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ, ইমরান বাশার প্রমুখ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিসংখন কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, আনছার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় বক্তরা বলেন, আমাদের নিজেদের পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। নিজেরা দুর্নীতি করবো না অন্যদের করতে দিব না। তাহলে সমাজ থেকে এই ব্যাধি দমন করা সম্ভব।
দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজে নবীনবরণ
দেবহাটার সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের একদশ শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার সখিপুরস্থ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। কলেজ শিক্ষক ও জেলা রোভারের সম্পাদক আবু তালেবের পরিচালনায় বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান শাহানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আকবর আলী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহসিন, সাবেক শিক্ষার্থী ও সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, কলেজ ছাত্র শিবিরের সভাপতি বিল্লাল হোসেন, শিক্ষার্থী আল মামুন ও সামিয়া আকতার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কৃষি বিভাগের প্রধান ও নবীববরণ উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক আব্দুর রহমান। পরে প্রভাষক প্রদীপ কুমার মন্ডলের পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী, রোভার স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন।
দেবহাটায় বেগম রোকেয়া দিবস উদযাপন
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও অদম্য নারী সাম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা পরিসংখন কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ, আরিফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, আনছার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় বেগম রোকেয়ার অবদান তুলে ধরে দেশের নারীদের এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। পরে ৫ জন অদম্য নারী সাম্মাননা প্রদান ও দিবসের র্যালী অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

