শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধ না হওয়া| ঘনঘন লোডসেডিং এবং রাতের আধারে মাছের ঘেরে ডাকাতির ঘটনায় উত্তাপ ছাড়িয়ে পড়েছে| দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি|
সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা| উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানর ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির নায়েক সুবেদার লোকমান হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার প্রমুখ|
সভায় আলোচিত ইস্যু ছিল অনিয়ন্ত্রিত ভাবে লোডশেডিং| যার ফলে জনজীবন হাফিয়ে উঠেছে| বিশেষ করে দিনের বেলা নানা অযুহাতে বিদ্যুত সংযোগ বন্ধ ও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘন ঘন লোড সেডিং করায় এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের জীবনে এক দুর্বিসহ নেমে এসেছে বলে উল্লেখ করা হলে নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতের এজিএমকে নির্দেশ দেন| পাশাপাশি দেবহাটার সীমান্ত নদী পার হয়ে মাদক, চোরাচালানি পণ্য ও চিংড়ির রেনু আসায় দেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করা হয়| এতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হওয়ার আহবান জানানো হয়| এছাড়া পারুলিয়া বিলে মাছের ঘেরগুলোতে দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধাঁরে মাছ লুটের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়| সেই সাথে মাছের ঘেরগুলোতে ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে না পাড়ায় উদ্বোগ জানানো হয়| অতিদ্রুত সময়ে এটি বন্ধ না করা গেলে এ অঞ্চলের মাছ চাষি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়া সহ আইনশৃঙ্খলার চরম অবনতি হবে বলে জানানো হয় সভায়| পাশাপাশি উন্নয়নমূলক কাজে সঠিক মান বজায় রাখতে নির্বাহী কর্মকর্তার সহযোগীতা কামনা করা হয়| সেই সাথে অবৈধ বালু উত্তোলন সহ সকল প্রকার অন্যায় কাজ বন্ধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়| এদিকে উপজেলার অন্যতম পশুরহাট পারুলিয়া গরুহাটে ক্রেতা ও বিক্রেতাদের ছায়া দিতে অস্থায়ী সেড নির্মান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা|

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী