শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিআরডিবি’র বাস্তবায়নে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কিশোরীদের বাল্য বিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কুসংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরীসহ প্রভৃতি সচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ প্রদান হয়।
অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা কহিনূর আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন।

উল্লেখ্য, প্রশিক্ষণে কিশোরীদের বাল্য বিবাহরোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যত সঞ্চয়মুখী করতে প্রতি মাসে ৫০ টাকা হারে মোট ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয়। যা সরকার জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন প্রনোদনা দেয়। তবে, এর পূর্ব শর্ত হল ১৮ বছরের পূর্বে বিবাহ করা যাবেনা। পরে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়