শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চুরি সন্ধেহে যুবককে অমানবিক নির্যাতন

দেবহাটার জগন্নাথপুরে মাছ চুরির অপবাদে বিশ্বজিৎ ঘোষ নামের এক যুবককে রশি দিয়ে বেধে বেধড়ক মারপিটের অভিযোগ এনেছে তার পরিবার। বৃহস্পতিবার রাত ৩টার দিকে মারপিটের ঘটনাটি উপজেলার জগন্নাথপুর ঘোষপাড়া বিল এলাকায় ঘটেছে। আহত যুবক ওই গ্রামের অরবিন্দ ঘোষের ছেলে।

আহত বিশ্বজিৎ ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে ঘোষপাড়া সংলগ্ন বিলে গেলে বেজরআইট গ্রামের আবুল সরদারের ছেলে ঘের মালিক শরিফুল ইসলাম ও জগন্নাথপুর গ্রামের জবেদ চৌকিদারের ছেলে জহুরুল ইসলাম আমাকে ধরে চোরের অপবাদ দিয়ে মারপিট করে। পরে স্থানীয় ঘের মালিক রশিদ মোড়ল ও তার কর্মচারী শাহজান, আনার সহ কয়েকজন আমার হাত,পা বেধে ব্যাপক মারপিট করে। তারা আমাকে দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠিসোটা দিয়ে মারপিট করে। আমার অবস্থা খারাপ দেখে আমার বাড়িতে খবর পাঠায়। পরে বাড়ির লোক এসে আমাকে নিয়ে যায়। কিন্তু দেশীয় অস্ত্রের খোঁচায় রক্ত ঝরা বন্ধ না হওয়া এবং আমার শারীরিক অস্থার অবনতি হওয়ায় শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত ঘের মালিক আব্দুর রশিদ জানান, ছেলেটাকে অনেক বেশি মারপিট করা হয়েছে। আমি যাওয়ার পর কাউকে আর নতুন করে মারতে দেই নি। তার বিরুদ্ধে মারপিটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান