বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ছাত্রশিবিরের মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সখিপুর ইউনিয়নের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উত্তর শাখার সাহিত্য সম্পাদক রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি রোকনুজ্জামান রোকন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির পাশাপাশি সবুজ, সুজলা-সুফলা বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করছে শিবির।” তিনি আরো বলেন, অন্যান্য ছাত্র ও সামাজিক সংগঠনগুলোকেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি বলেন, রুহুল আমিন বলেন “ছাত্রশিবির, ‘জুলাই চেতনা’কে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।” উল্লেখ্য, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবহুল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন