বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শিশুদের নিয়মিত অনুশীলন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন চলমান রয়েছে। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলার এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে গত ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সখিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এ ১২ থেকে ২৪ বছরের শিশু ও যুবক যুবতীদের নিয়ে সেশনটি পরিচালনা করা হয়। সেশনের মূল বিষয় আস্থা স্থাপন, আস্থা স্থাপনের ৩টি অধিবেশন জড়তা বিমোচন, আস্থার শক্তি পূর্ণগঠন এবং যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা।

এই ৩ সেশনের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকা একে অপরের প্রতি বিশ্বস্থতা অর্জন পারস্পরিক বিশ্বাস স্থাপন দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা একে অপরের গ্রহণযোগ্যতা এবং বন্ধন দৃশ্যমান করা, একে অপরের প্রতি যোগাযোগ স্থাপন বিষয়ে তাদেরকে ফুটবলের মাধ্যমে বিভিন্ন ড্রিল (অনুশীলন) এর মাধ্যমে শিশু ও যুবক যুবতীদের শেখানো হয়।

উক্ত সেশন পরিচালনা করছেন সুমাইয়া পারভীন রিজমা এবং শিমুল হোসেন এবং সার্বিক তত্বাবধায়ন করেন শেখ সোহেল মাহমুদ। প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২ বছর মেয়াদি ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি।

জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে, নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব