বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে এবং সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার বড়শান্তা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে ও পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নিজে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে ও আহত কামরুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বড়শান্তা গ্রামের কয়েকজন আওয়ামী লীগ কর্মী অনুষ্ঠান করতে দেবে না বলে বাধা প্রদান করে। পরে তাদের বাধা উপেক্ষা করে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বুধবার সকালে এই বিষয়টি কেন্দ্র করে এবং পূর্ব শত্রæতার জের ধরে বড়শান্তা গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৬০), রঘুনাথপুরের বর্তমান বাসিন্দা আসাদুল ইসলাম (৪২), সাইদুল ইসলাম (৪০), মাসুদ (৫৫), দক্ষিন পারুলিয়ার বাসিন্দা এবাদুল হক (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ আমার সাথে কথা কাটাকাটি করতে থাকে। পূর্ব পরিকল্পিত ভাবে এক পর্যায়ে আমাকে কাঠের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। তাদের হামলায় আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী