বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জামায়াতের মিডিয়া বিভাগের মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জামায়াতে উপজেলা মিডিয়া বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা সখিপুর বাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক। উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিকীর পরিচালনায় সংবাদ ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সেশন পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মিডিয়া বিভাগের দায়িত্বশীলগন অংশ নেন। এসময় ন্যায় ও সত্য সংবাদ প্রচার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে অপসাংবাদিকতা পরিহার করতে দেশব্যাপী সংবাদকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা জরুরী বলে দাবি করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার