বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দরদি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়-ভর্তিবিষয়ক পরামর্শ-কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উদ্যোগে “দরদি ক্যারিয়ার এন্ড কাউন্সেলিং ২০২৪” শীর্ষক ভর্তি সহায়তামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছুকদের নিয়ে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভর্তিবিষয়ক এ কর্মশালায় মেন্টর ও বক্তা হিসেবে ছিলেন দরদি ক্যারিয়ার ক্লাবের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি টিম। মানবিক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটে ভর্তিবিষয়ে পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী শামীম হোসেন, খুুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নাঈমা শিরিন দীপ্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষার্থী সানজিদা করবী মিশু। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক অনুষদে ভর্তিবিষয়ক পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নয়ন পাল, চাইনিজ ল্যাংগুয়েজ বিভাগের মো: আল আমিন হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিবিষয়ক পরামর্শ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি শাহরিয়ার আমিন ওয়ালিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কুয়েট ক্যারিয়ার ক্লাবের এজিএস মোস্তাক হাসনাত তন্ময়। পাশাপাশি বিজ্ঞান অনুষদের ভর্তিসংক্রান্ত পরামর্শ দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু মন্ডল। মেডিকেলে ভর্তিবিষয়ক পরামর্শ দেন শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মো: মুজাহিদ হোসেন। অনুষ্ঠানগুলোতে পৃথকভাবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী এবং হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম। এদিকে কলেজ কর্তৃপক্ষ দরদির এমন শিক্ষা-সহায়তাম‚লক কার্যক্রমের প্রশংসা করেন।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার