শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

দেবহাটা প্রতিনিধি: জন্মনিবন্ধন শিশুর অধিকার। তাই প্রতিটি শিশুর জন্ম গ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করাতে হবে। জন্ম ও মৃত্যু সনদ বিনামূল্যে পেতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবশ্যই ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে যেতে হবে।

কোন নাগরিক যদি সরকারি এই আইন অমান্য করে তাহলে তাকে ৫হাজার টাকা পর্যন্ত জরিমানা বা সাজা হতে পারে। তাছাড়া একটি শিশুর জন্মের পর টিটি টিকা দেওয়া সহ স্কুলে ভর্তি, পাসপোর্ট ইস্যু, ব্যাংক একাউন্ট খোলা, ভোটার আইডি কার্ড তৈরি ও সরকারী বিভিন্ন সেবা পেতে জন্ম নিবন্ধন করতে হবে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং, যৌন হয়রানি, মাদক ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত হুসাইন শওকত।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, সদস্য নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন সহ বিভিন্ন ওয়ার্ডে নারীরা।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর পর্বে বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এছাড়া কোন এলাকায় বাল্যবিবাহ হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান