শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সদস্য সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও মাওলানা মুহিব্যুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে মু. আতিকুর রহমানের পরিচালনায় সাধারণ সদস্য সহ অত্র এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলনে মু. আব্দুল কাদের কে সভাপতি, সাইফুল ইসলামকে সেক্রেটারি সহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক।

নববর্ষ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়
দেবহাটা প্রতিনিধি: বাংলা নর্ববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ইছামতি নদীর সুশীলগাতী এলাকার শুন্য বর্ডারে স্প্রিড বোর্ডে বিজিবি ও বিএসএফ এর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সাড়ে ১২ টায় দিনটি উপলক্ষে দেবহাটা বিজিবি ক্যাম্প ও ভারতের কালুতলা বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফ। এছাড়া ভারতের পক্ষে ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের কালুতলা ক্যাম্পের কমান্ডার এসআই কাওয়াল সিং।

দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জানান, দেশ বিভাগের পূর্বে বাংলাদেশ ও ভারতের মানুষ এক সাথে বিভিন্ন উৎসব পালন করতেন। কিন্তু আন্তর্জাতিক সীমারেক্ষা নির্ধারণ করার পর থেকে সেটি বন্ধ হয়ে যায়। সেই উৎসব ধরে রাখতে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভ্রাতিত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মিষ্টি বিনিময় করা হয়। যারই অংশ হিসাবে দু-দেশের সীমানারক্ষী বাহিনীর সদস্যদের মাধ্যমে এ আয়োজন করা হয়।

এছাড়া দু-দেশের জিরো বর্ডার পানির উপরে পতাকা বৈঠকের মাধ্যমে এ শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। যাতে উভয় দেশ আন্তর্জাতিক সীমানা রক্ষায় বন্ধুত্বের সাথে কাজ করতে পারে সে বিষয়ে উভয়কে সজাগ থাকার আনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত