সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পুুুজা উৎযাপন কমিটির প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দর সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শরিফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ- সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল বারী, উপজেলা আনসার কর্মকর্তা আসলতা খাতুন, দেবহাটা সব- জোনালের এজিএম স্বপন কুমার পাল, উপজেলা হিন্দু, বৈদ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সহ-সভাপতি শরৎ ঘোষ, শিক্ষক নিত্যনন্দ সরকার, ছাত্রপ্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।

সভায় কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলার ২১টি পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় সড়কে যানজট নিরাসন, চুরি-ছিনতাই রোধ, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা। বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান