শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ!

দেবহাটার হাদিপুুরের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার পেতে ওই ভূক্তভোগী সন্যাসির চক গ্রামের মৃত গহর আলীর ছেলে আবু তালেব গাজী স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব গাজী জানান, দেবহাটার রামনাথপুর মৌজার এসএ-২৭, বিআরএস- ২১০৩ নং খতিয়ানে এসএ-২৭৯২/৫৪৭৪ দাগে ১৬ শতক, এসএ-২৭৯১/৫৪৭৫ দাগে ১৪ শতক জমি ক্রয় করেন। ১৬ শতক জমির মধ্যে বিভিন্ন ফলের গাছ রয়েছে। সম্পত্তি কেনার পর থেকে সে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে।

কিন্তু গত ২০ এপ্রিল ওই জমিতে থাকা একটি ফল সহ আমগাছ রামনাথপুরের ফরমান পেয়াদার ছেলে এছাক পেয়াদা কাউকে কিছু না বলে গোপনে গাছ কেটে আত্নসাৎ করার চেষ্টা করে। পরে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে গাছ কেটে ফেলা হয়। পরে বাধা দিলে এছাক সহ তার লোকজন হুমকি ধামকি দিতে থাকে। বিষয়ে নিয়ে হাদিপুর ব্লাড ব্যাংক সংগঠনকে জানায়। তারা গিয়ে নিষেধ করলে কাটা আম গাছ ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, সরকার যেখানে গাছ লাগাতে উৎসাহিত করছে সেখানে দিনদুপুরে আমার জমির উপরের ফল ধরা আম গাছ কেটে ফেলেছে।

আমি সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে আইনের প্রতিশ্রদ্ধা দেখিয়ে বিষয়টি গ্রাম্যপর্যায়ে শালিশের মাধ্যমে মেটানোর জন্য হাদিপুর ব্লাড ব্যাংক এ একটি অভিযোগ দিয়েছি। তারা উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও প্রতিপক্ষ এছাক কোন কিছুর তোয়াক্কা না করে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। কিন্তু এতদিন সয্য করে আসছি, এবার ফল ধরা আম গাছ কেটে ফেলায় তিনি মর্মহত হয়েছেন বলে জানান।

অভিযুক্ত এছাক পেয়াদার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার জমির গাছ আমি কেটেছি তাতে কার কি করার আছে।

এ বিষয়ে হাদিপুর বøাড ব্যাংকের সভাপতি আল-আমিন হোসেন জানান, ঘটনার দিন আমরা খবর পেয়ে ওই জমিতে গিয়ে দেখি একটি আম গাছ কেটে ফেলা হয়েছে। গাছটিতে অনেক আম ধরেছিল। পরে গাছ কেটে না নিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়।

এছাড়া স্থানীয় প্রশাসনের পরামর্শক্রমে উভয় পক্ষকে নোটিশ করে বসাবসির মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়। পরে নির্ধারিত দিন বাদিপক্ষ হাজির হলেও বিবাদী উপস্থিত হননি। যেহেতু জমিটি নিয়ে একটু ঝামেলা রয়েছে। তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মাপ জরিপের মাধ্যমে প্রাপ্প ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার