বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বালু উত্তোলনে ভাঙছে ইছামতি নদী, ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সীমানা দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। যা বাংলাদেশ-ভারত দুই দেশের সীমানা বেয়ে চলেছে। জেলার কয়েকটি বহমান নদীর মধ্যে অন্যতম বহমান ভারত-বাংলার বুকচিরে বয়ে চলা ইছামতি নদী।

কিন্তু প্রবাহিত ইছামতি নদী বর্তমানে অভিশাপে পরিনত হয়ে সর্বনাশা রুপ ধারণ করছে। প্রতি বছর ইছামতিতে দেখা দেয় তীব্র ফাটল ও ভাঙন। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় লক্ষ লক্ষ টাকার। বেড়ে যায় অপ্রত্যাশিত ভোগান্তি।

নদী ভাঙনের কারণ খুঁজতে উঠে আসে অবৈধ বালু কাটা, জাল ঠেলা, অবৈধ ভাবে নদীর পাড় ঘিরে নিয়ে ইচ্ছামত ছোট-বড় মৎস্যঘের তৈরি করা। এদের মধ্যে সবচেয়ে প্রধান হল ইজারাকৃত ও অবৈধ বালু উত্তোলন করা। যার ফলে দেবহাটা সদর ইউনিয়নের রাজনগর ও চর দেবহাটা মৌজা নদীতে বিলীন হয়ে গেছে নদী গর্ভে। উপজেলার ২৪ টি মৌজার স্থলে বতর্মানে আছে ২২টি।

সীমান্ত সংলগ্ন খানজিয়া, নাংলা, নওয়াপাড়া, ছুুটিপুর, বসন্তপুর, উপজেলা সদর, বিওপি সংলগ্ন ও থানা ভবন, খানপাড়া, শীবনগর, সুশীলগাঁতী, চর-শ্রীপুর, ভাতশালা, কোমরপুর, হাড়দ্দাহ এলাকা ভেঙে যাওয়ায় নতুন নতুন মৌজা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিগত ২০০৯ সালে থানা ভবন হতে কয়েক গজ দুরে সুশীলগাঁতী নামক স্থানে বাধ ভেঙে প্লাবিত হয়। ইছামতি নদীর পানির চাপে ৫-৬ টি গ্রাম প্লাবিত হয়। ফসলি জমির ধান, মৎস্যঘের, বসত বাড়ির খামার, বাড়ির আঙিনা ডুবে যায়। এতে ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়ে স্থানীয়রা। তৎকালীন হুমকিতে থাকা এলাকার মানুষের অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়।

সে সময় বেঁড়িবাধ নির্মাণ হলেও তার পরের বছর একই স্থানে ভাঙন সৃষ্টি হয়। এরপর ২০১৩ সালের নভেম্বর মাসে এসে আগের বেড়িতে ভাঙন ধরাতে মারাত্বক রূপ নেয়। বাধ্য হয়ে পুরাতন বেড়ির পরিবর্তে নতুন বেড়ি-বাধ দেওয়া হয়। এতে ওই এলাকার কয়েক বিঘা জমি নদী গর্ভের চলে যায়।

এভাবে বছরের পর বছর নদীর বেঁড়িবাধ ভাংছে আর দেশের জমির পরিমান ক্রমশ কমছে। তাছাড়া বালু উত্তোলনের ফলে দেবহাটা থানা ভবন, দেবহাটা বিজিবি ক্যাম্প সহ বেশকিছু সম্পদ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিগত কয়েক বছর ধরে ভাতশালা বিশ্বাস বাড়ি এলাকায় বেঁড়িবাধ ভেঙে যাওয়ায় নামমাত্র সংস্কার করা হলেও স্থায়ী বাঁধ দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। গত ২৩ সালের ৮ ফেব্রুয়ারী উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শন করে দ্রুত স্থায়ী বাধের আশ্বাস দিলেও তা কোন কাজে আসেনি।

লাখ লাখ টাকার বরাদ্দের টাকা ভেসে গেছে নদীর জলে। এতে সরকারের উন্নয়নে বাজেটকৃত টাকা কাজেই না আসায় দুচিন্তা কাটছে না সীমান্ত পাড়ের মানুষের।
খোঁজ নিয়ে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর পোল্ডার-৩ এর আওতাধীন ভাতশালা বিশ্বাসবাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সীমানাবর্তী বেঁড়িবাধ কয়েক বছর ধরে ভেঙে নদীতে বিলীন উপক্রম হয়েছে।

ভেঙে যাওয়ার পর থেকে শুধু বাজেট হয় আর নামমাত্র কাজ করে চলে যান ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা। বছর জুড়ে সেখানে সংস্কার করা হলেও উন্নতি হয়নি বেড়ি বাধে। অপরিকল্পিত প্লাস্টিকের বস্তায় করে ভাঙন রোধে মাটি ফেলা হচ্ছে। যা নিয়ে স্থায়িত্বের প্রশ্ন উঠেছে।

নদী পাড়ের ভাতশালা গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, নদী ভাঙলে লাভ হয় পানি উন্নয়ন বোর্ডের। নামমাত্র কাজ করে বাজেটের টাকা ঠিকমত ব্যবহার হয় না। আর সেজন্য স্থায়ী কোন কাজ হয়। যার ফরে প্রতিবছর নদী ভাঙন দেখা দেয় আর যেনতেন কাজ করা হয়। স্থানীয়দের প্রতিবারে কোন প্রকার অনিয়ম থামানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা একদিন সবকিছু নদীতে হারিয়ে ফেলব। তাই আমাদের জানমালের নিরাপত্তার জন্য স্থায়ী বাধ চাই।

ফেরদৌসি বেগম জানান, কাজ হচ্ছে কিন্তু কোন সুফল মিলছে না। বার বার বিভিন্ন জন আসছে তাদেরকে ম্যানেজ করছে, তারা দেখেই চলে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের যে দুঃখ্য সেই দুঃখ্যই থেকে যাবে। জানি না বর্ষার মৌসুমে কি হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) মাহাবুব রহমান জানান, যেভাবে সিডিউল করা হয় সেভাবে কাজ হয়। কোন অনিয়ম হয় না বলে দাবি তার।

এদিকে, চলতি বছরের গত ১০ মার্চ জেলা প্রশাসকের পক্ষ থেকে বালু মহল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আগামী পহেলা বৈশাখ থেকে নতুন ভাবে বালু মহাল ইজারা নিতে একটি শ্রেণি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি