বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিএনপি অফিসে পুলিশের গোপন মিটিং, এএসআই প্রত্যাহার

নির্বাচনের দায়িত্বে থাকা অবস্থায় বিএনপির অফিসে গোপন মিটিংয়ের অভিযোগে দেবহাটার এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে আসেন এএসআই আকিদুল ইসলাম। পরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি স্থানীয়রা অবহিত করলে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এএসআই আকিদুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা কোর্টে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ভোটগ্রহনের দিন বিকেলে ধানের শীষের প্রার্থীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আকিদুল ইসলাম গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর অফিসে গোপন মিটিংয়ে অংশ নেন। দীর্ঘ সময় থাই গ্লাসের দরজা বন্ধ করে সেখানে বৈঠক করার বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

দেবহাটা থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “নির্বাচনে দায়িত্ব থাকা অবস্থায় পুলিশের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার স্থলে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, “নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের বিষয়টি নজরে আসার পর তাকে সব নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেবহাটার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক এবং শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক