বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ওহিদুজ্জামান শামীম (২৩)নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। সে পেশায় একজন দিনমজুর ছিলেন।

মঙ্গলবার দুপুরে প্রথম দফায় মারধরের পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার ছোটশান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে শামীম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন এমন অভিযোগ ছড়িয়ে পড়ে এলাকায়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে ঘটনার পর উত্তেজনা কমেনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ৫০ থেকে ৬০ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন শামীমের ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। এতে হাসপাতালজুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার পর শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্বজনেরা শামীমকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে একদল লোক হাসপাতালে ঢুকে তার ওপর হামলা চালায়। এ সময় হাসপাতাল এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গণপিটুনিতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে ভাঙচুর সহ ঢুকে চিকিৎসাধীন যুবকের উপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রস্তুতি নিয়ন্ত্রণে আনে। এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, হামলার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি