দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ


দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেবহাটা থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে দেবহাটা থানার ওসি এইচএম শাহিনের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, সেক্রেটারী এইচএম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের অন্যতম নেতা জিয়াউর রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে সহজে অপরাধীকে সনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া যারা অপরাধ কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে তাদের তথ্য পুলিশকে পৌঁছে দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া হয়। সেই সাথে সমাজকে অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে নিজ নিজ অবস্থা থেকে মানুষে সচেতন করার আহবান জানানো হয়।
সভায় রাজনৈতিক, জনপ্রতিনিধি, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগানবিস্তারিত পড়ুন


