বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

সাতক্ষীরা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার ৩১ জানুয়ারি উপজেলার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম'র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন।

মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক রাজু আহমেদসহ আরো অনেকে।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দেবহাটায় বিগত সময়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করে আগামীর দেবহাটার উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হারাম একটি টাকাও তিনি গ্রহণ করবেননা। উনার কাছে যেতে হলে কোন মাধ্যম লাগবেনা। সাতক্ষীরা-২ আসনকে এগিয়ে নিতে যেসব সমস্যা রয়েছে তা ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে বলে তিনি আশা করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি