সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্টেশনারীর দোকান আগুনে পুড়ে ছাই: ১০ লক্ষাধীক টাকার ক্ষতি

দেবহাটার ধোপাডাঙ্গায় টেলিকম ও স্টেশনারীর দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

শনিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলা প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার রাত ২টার দিকে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা মোড় সংলগ্ন বেল্লাল হোসেনের শিমুল টেলিকম এন্ড ষ্টোরে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে। এতে দোকানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিস্কুট, কেক সহ বেকারির খাবার, কোমল পানীয়, ২টি ফ্রিজ সহ ফ্রিজে রক্ষিত বিভিন্ন ধরনের দামি আইসক্রীম ও কফি মেশিন পুড়ে যায়। এছাড়া দোকানের ড্রয়ারে থাকা কিছু টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, সিম কার্ড, মেমোরি কার্ড সহ মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় গ্রাম পুলিশ আজহারুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শোনা মাত্রই দৌড়ে দোকানে যেয়ে দেখি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনা স্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ করছে। কিন্তু ততক্ষণে পুড়ে সব কিছু শেষ।

শিমুল টেলিকম এন্ড ষ্টোরের মালিক বেল্লাল হোসেন বলেন, রাতের মধ্য ভাগের এই সময়টিতে তারাবি নামাজ আদায় শেষে গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই যে যার মতো পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু দোকনের মধ্যে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১০ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে। আমার দীর্ঘ দিনের তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান এক নিমিষেই পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শোনা মাত্রই মর্মাহত হয়েছি। তার দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ এক নিমিষেই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকান দেখে আমি তাকে শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি।

পরে ইউপি সদস্য সহ রাজনৈতিক নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় জিডি করার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন