বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ ওরস শরিফে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ।
ওরস শরিফের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য তুলে ধরা হয়।
প্রথম দিনেই স্থানীয়সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় দিনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে ওয়াজ শুনতে পারছেন। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ।
ওরস শরিফকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে আস্কারপুর দরবার শরিফ এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রখ্যাত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, যা মুসল্লিদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।
ওরস শরিফ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। আগত মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জলসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার