সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনও সাধারণ মানুষের ধারণা কম। যে কারণে তারা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোট খাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌঁছোনো জরুরী। তিনি আরো বলেন সরকার যে আইন করে সেটা জনগণের ভালোর জন্য করেন। যারা আইন অমান্য করে তারা অসামাজিক। বেশি বেশি প্রচারের মাধ্যমে গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে তাহলে উচ্চ আদালতের জট কমবে।
সভায় গ্রাম আদালতের আইন বিধি, ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।
সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সকল ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, নারী নেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি