শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সরকারি কেবিএ কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদের বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিং এ জমা দিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার সাথে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ কর্তৃপক্ষের সাথে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহ আলম ও সরকারি খান খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।

পারুলিয়া শাখার সেকেন্ড অফিসার তপন মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর এজিএম প্রহলদ কুমার মাখাল, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা সহ অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থী কর্তৃক কলেজের সমস্ত ফিসাদি অনলাইনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পরিশোধের নিমিত্তে পূর্ব প্রস্তুতকৃত স্ট্যাম্পে কলেজ ও ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর পরবর্তী ফাইল হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার