বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ৫টি কার্পেটিং সড়কের উদ্বোধন করলেন রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের আওতায় ৫টি নতুন কার্পেটিং সড়কের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার সখিপুর, পারুলিয়া ইউনিয়নের এ সড়ক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি।

উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এসময় উপজেলার ঘুঘুডাঙ্গা আরএন্ডএইচ-কাজীমহল্যা সড়ক ৭৩৩৭৪২১ টাকা, সখিপুর বাজার-সখিপুর আবু হার গাজীর বাড়ি পর্যন্ত ১৪৭৪ মিটার ৬৪৬৪৭৪৭ টাকা, দেবহাটা পারুলিয়া ইউজেডআর ভাতশালা সাইক্লোন সেল্টার সড়ক ২১শ মিটার ১৬৫০২৮২৪ টাকা, পারুলিয়া আরএন্ডএইচ-বড়শান্তা প্রাইমারী স্কুল ৩ হাজার মিটার সড়ক ৭০৬৩৬২১ টাকা, চালতেতলা-সন্ন্যাসীচক ভায়া রাঙ্গাশিশা সড়ক ১ হাজার মিটার ৭৫৪২১৭৫ টাকা ব্যায়ে নির্মিত নতুন সড়ক উদ্বোধন করা হয়।

তবে উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণ এবং জনদূর্ভোগ নিরসণে সরকারি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাস্তাগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হলেও, নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সমূহের দুর্নীতি-অনিয়মে চলমান নির্মানকাজ নিয়ে রীতিমতো অসন্তুষ্ট স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসি। রাস্তাগুলো উদ্বোধনকালে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি অফিসারদের দুর্নীতি-অনিয়ম এবং রাস্তা নির্মাণে দায়িত্বে অবহেলার ব্যাপারে এমপি ডা. রুহুল হকের সামনে নানাবিধ অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

পরে উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি।
এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন