শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জুয়েল হত্যাকান্ড: গ্রেপ্তার ইমরোজের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার নিহতের অতি ঘনিষ্ট সঙ্গী ইমরোজ আলী ওরফে চোর ইমরোজের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরোজ চোর কোঁড়া পাকড়াতলা এলাকার ইসহাক গাজীর ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ ও ২০১৮ সালে দুটি চুরির মামলা (জিআর-৯৮/০৭ এবং ৬/১১০) রয়েছে। বর্তমানে জুয়েল হত্যার সন্দেহ ভাজন আসামী হিসেবে ইমরোজ চোর কারাগারে রয়েছে।

গত বুধবার (২জুন) রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে দেবহাটা থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নিজের বাড়ীতে দূর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন মৃত আনিছুর রহমানের ছেলে আশিক হাসান জুয়েল (৩২)।

এঘটনায় নিহত জুয়েলের বড়ভাই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাজু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-০১) দায়ের করেন। মামলাটির ইনভেষ্টিগেশন অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডটির মোটিভ উদঘাটনে দিনরাত কাজ করছে পুলিশ।

তিনি আরো বলেন, হত্যাকান্ডের শিকার জুয়েলের মোবাইল কললিস্ট অনুসরণসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস, হত্যার স্থান ও উদ্ধারকৃত আলামত বিশ্লেষন, নিহতের পরিবারের সদস্য ও সন্দেহভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নিহতের ঘনিষ্ট সঙ্গীদের মধ্যে ইমরোজ ছিল অন্যতম। এমনকি জুয়েলের বসতভিটাসহ একধিক আম বাগানের আম এবছর বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কাজেও নিয়োজিত ছিল ইমরোজ। এ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন আগে জুয়েলে সাথে তার গোলযোগও হয়। তাছাড়া একাধিক মামলা থাকা ইমরোজ একজন চিহ্নিত চোর ও দূর্ঘর্ষ প্রকৃতির লোক। এলাকায় বহু চুরি, ছিনতাইসহ ইতোপূর্বে একাধিক মানুষকে হাতুড়ি পেটার অভিযোগও পাওয়া গেছে ইমরোজের বিরুদ্ধে। জুয়েলের কললিস্ট বিশ্লেষন করে ইমরোজ সহ সন্দেহভাজন বেশ কয়েক জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইমরোজের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আরো জিজ্ঞাসাবাদের ইমরোজের ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এব্যাপারে বুধবার রিমান্ড আবেদনের শুনানীতে সিদ্ধান্ত দিবে আদালত। এছাড়া অন্যদের কথাবার্তা ও আচরন স্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা

স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত