বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশের মানুষ যেন ভালো থাকে’ ঢাকা ছাড়ার আগে খালেদা জিয়া

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন কামনা করেছেন দেশের মানুষ যেন ভালো থাকে। গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয়, সেই বিষয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর আটক করে রাখা হয়। এই আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম, তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজ দেশনেত্রী সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’

বিএনপি চেয়ারপারসনের ফিরে আসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।’

কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের মানুষের ভালো থাকার কামনা করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয়, সেই বিষয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সেই আশাবাদ ব্যক্ত করেছেন।’

বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে বিদায় জানান। দলের চেয়ারপাসনকে বিদায় জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তাতেও দুর্ভোগ পুরোপুরি এড়ানো যায়নি। বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু নেতাকর্মীদের অনেকে রাস্তায় নেমে আসেন।

চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন এমন প্রত্যাশা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিগত সরকারের সময় আমরা বারবার আবেদন করেছিলাম। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, চিকিৎসার ব্যবস্থাও করেনি। দেশের ১৬ কোটি মানুষ দোয়া আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। এটা আমাদের সবার প্রত্যাশা।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা চিকিৎসা শেষে মা ও ছেলে একসঙ্গে দেশে আসবেন।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গা। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।’

একই রকম সংবাদ সমূহ

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, অর্থ পাচার ও সন্ত্রাসবাদেবিস্তারিত পড়ুন

পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠকবিস্তারিত পড়ুন

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতেবিস্তারিত পড়ুন

  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ
  • মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • কে এই ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?
  • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর