বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে একটা লকডাউন চলছে কিন্তু সব খোলা: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে হত্যা করে এ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।

তিনি বলেন, দেশে লকডাউন চলছে।

সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান চালু নেই। ১৪ মাস ধরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভেবে দেশের সব নাগরিক উদ্বিগ্ন। সবাই জানেন যে ইন্টারনেটের কারণে আমাদের কিশোররা বিপদগামী হচ্ছে।

অথচ শিক্ষামন্ত্রী বলেন, তার ওপরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নাকি কোনো চাপ নেই। এরা সেই ধরনের মন্ত্রী?
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে ১৭ বছরের জেল দেওয়া হয়েছে। প্রতি বছর আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়।

তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি।
অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, অর্থপাচার হয় নাকি? কারা করে আমাকে লিস্ট দেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অথচ সবাই জানে দেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, বিদেশে কারা কারা বাড়ি বানায়, কারা বেগম পাড়ায় বাড়ি বানায়, কারা সেকেন্ড হোক করে, কারা লাখ কোটি টাকা বিদেশে ব্যাংকে জমা রাখে আমরা তাদের চিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দল নেতা এসএম সরোয়ার জাহান, মুসা ফরাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান