মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মাঠিতে আর কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আর কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জনগণের ভালোবাসা পেলে এমন একটি দেশ গড়বো যেখানে কেউ চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি বরদাশত করবে না। দেশের এক ইঞ্চি মাটির উপর কারও দখলবাজি চলবে না, চলতে দেওয়াও হবে না। কোনো অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না আর করতে দেওযা হবে না। নারী-পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেবে। কুরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি নারীরাও গর্ব এবং ইজ্জতের সঙ্গে দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই স্বপ্নের দেশ গড়বো। যেই দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেওয়া লাগবে না। বরং ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে। এটা আমরাই নিশ্চিত করবো।’

দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় খোলা মাঠে আয়োজিত বিশাল কর্মীসভায় ডা. শফিকুর আরও বলেন, যেদিন আওয়ামী লীগ সরকার জামায়াতকে ধংস করার জন্য নেতাদের মাথায় তলোয়ার চালাতে শুরু করলো, আমরা সেদিন বন্ধুদের বলেছিলাম-আমাদের বিরুদ্ধে সরকার অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে। আসুন আমরা একসঙ্গে সেই যুদ্ধের মোকাবিলা করি। তাহলে আর কাউকে আঘাত করার সাহস পাবে না। দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচবো। সেদিন আমাদের এই আওয়াজ সকলের কাছে পৌছায়নি অথবা তারা উপলব্দি করতে ব্যর্থ হয়েছেন। যার মাশুল সাড়ে ১৫ বছর এই জাতিকে দিতে হয়েছে। আমরা বলেছিলাম শুধু আমাদের মাথায় আঘাত করা হয়নি, সবার মাথায় আঘাত করা হয়েছে। সময়ের ব্যবধানে সেটা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘একটা মানুষের অপমানের দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মৃত্যুর চেয়েও নিকৃষ্ট। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা শপথ নেবে। আর তারা এদেশকে আর জ্বালা-যন্ত্রণা দিবে না। কিন্তু কয়লা ধু্ইলেও ময়লা যায় না। এটা সাবান দিয়ে ধুইলে আরও কালো হয়। আমরা সাবান দিয়ে ধুইতেছি, আর তারা আরও কালো হচ্ছে। তারা নিজেরো শান্তিতে নেই, দেশকেও শান্তিতে থাকতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যাদেরকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে বলুক এ ধরনের রাজনীতি চায় কী না, হাসপাতালে পঙ্গুত্ববরণ করে যারা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করুক তারা কী চায়, তাহলে জবাব পাওয়া যাবে।’

মানুষ এখন স্বস্তিতে আছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ এখন রাতে ঘুমাতে পারছে, রাত জেগে আর দুর্বৃত্তদের পাহারা দিতে হচ্ছে না। দেশে রক্তের হুলি খেলা বন্ধ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ক্ষমতা থেকে সরে গেলে বিরোধী শক্তিরা দুইদিনের মধ্যে ৫ লাখ মানুষকে খুন করবে। কিন্তু বাংলার মানুষ প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের মতো কোনো দুর্বৃত্ত না, পাষণ্ডও না।

জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমির শাহেদ আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী