শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশ বাঁচাতে সবাইকে আন্দোলনে যোগ দিতে বললো বিএনপি

দেশ বাঁচাতে সবাইকে আন্দোলনে যোগ দিতে বললো বিএনপি। দেশ বাঁচাতে সব শ্রেণি পেশার মানুষকে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নাটোরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে ত্রাস সৃষ্টি করছে।

বিএনপি ও সমমনা দলের নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করে বিএনপি।

নাটোরে চলা এই বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ করে বিএনপি নেতারা। জানান আওয়ামী লীগ কর্মীদের হামলায় জখম হন নাটোর সদর উপজেলার ছাত্রদলেন দুই নেতা।

দুই পায়ের রগ কাটা অবস্থায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসীদের দল বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে কৃষক দলের এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, দুর্নীতির সুযোগ নেই বলেই কৃষকের উন্নয়নে এই সরকারের কোন প্রকল্প নেই।

তিনি বলেন, বর্তমান সরকার সেই সমস্ত কাজগুলোতে হাত দেয়, যেখানে তাদের নিজস্ব মুনাফা হয়, দুর্নীতি হয়, কমিশন পায়।

তিনি অভিযোগ করেন, বাঁধ নির্মাণের নামে হাওর অঞ্চলে অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশান্ত, অপরদিকে সরকারি দলের লোকজনরা হয় আঙ্গুল ফুলে কলাগাছ।

ফখরুল বলেন আরও, দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষ এখনো সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান সরকারের আমলে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে তেমন কোনো উদ্যোগ বা তৎপরতা নেই।
ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা বলেছেন, কারসাজি করতে ব্যবসায়ী ও বড় কৃষকরা এখন ধান মজুদ করছেন।

দেশ বাঁচাতে চাইলে সব শ্রেণি পেশার মানুষকে সরকার পতন আন্দোলনে যোগ দেয়া ছাড়া কোন বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’