শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান দুর্বৃত্তদের গুলিতে নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সচিব তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সেসময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেলে নেয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবির জানান, কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এরআগে ১৯ মার্চ রাতে উপজেলার পদ্মার মোড় এলাকায় বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান আব্দুর রহমান মন্ডলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বতর্মানে তিনি ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন।

এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সুজ্জলসহ মোট ১৬ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এখন পর্যন্ত ওই মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত