শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেড় কোটি টাকার ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় একটি লবণবাহী ট্রাকে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাইপাস সড়কের বাস টার্মিনালের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ট্রাকচালক মো. মাসুম মিয়া (৪০) ও মো. আলম হোসেন (৩০)। তারা দু’জনই ময়মনসিংহ জেলার কোতয়ালি থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, লবণবাহী ট্রাকে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা গাজীপুরের দিকে যাচ্ছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে পটিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি লবণবাহী ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৪ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিক রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ