মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের স্থায়ী জামিন

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন তার আইনজীবী স্থায়ী জামিন আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহজাহান বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত ১ নভেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরদিন ২ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই রকম সংবাদ সমূহ

ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা
  • ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি
  • অনলাইন পোর্টালকে নীতিসহায়তা ও বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
  • ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
  • ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি
  • সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
  • রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
  • একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য : অর্থমন্ত্রী