শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক লাখোকন্ঠ পত্রিকা ও সাতক্ষীরা ট্রিবিউন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: জাতীয় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা অফিস এবং অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা ট্রিবিউন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ রমজান শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৫ টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক কাফেলা পত্রিকার চীপ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মো. শরিফুল ইসলাম, দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালের চিত্র পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, দপ্তর সম্পাদক কাজী মো. আমিনুল হক ফিরোজ, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস।

দৈনিক যুগেরবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সাতনদী পত্রিকার মফস্বল সম্পাদক মো. আব্দুর রহমান, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান সরদার মধু, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ।

দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জাহিদ হোসেন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শহর প্রতিনিধি মো. শাহ জাহান আলী মিটন, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুজাহিদ, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হাবিবুল হাসান।

দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হাফিজুর রহমান, মো. মাছুম বিল্লাহসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাতক্ষীরা ট্রিবিউন এর স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিলুল্লাহ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হোসেন আলী।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার