সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বিতীয় প্রান্তিকে জিপিস্টার পার্টনার অ্যাওয়ার্ড পেল সাত প্রতিষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জিপিস্টার গ্রাহকদের সেবা দেয়ার ওপর ভিত্তি করে স্বীকৃতি সরূপ সাত ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা করেছে গ্রামীণফোন লিমিটেড। সম্প্রতি জিপিহাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পার্টনারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জিপিস্টার গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এমন পার্টনার ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় পার্টনারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

তিনটি আলাদা ক্যাটাগরিতে বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন করে আর্টিজান, মিরর লাইফস্টাইল, ভাইব্র্যান্ট, পাঠাও এবং ইউএস-বাংলা এয়ারলাইনস। মোস্ট কনসিসটেন্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন করে স্বপ্ন (অনলাইন) এবং মোস্ট এনগেজিং পার্টনার অ্যাওয়ার্ড লাভ করে সিক্রেট রেসিপি।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান এবং ঢাকা সার্কেল বিজনেস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ খান। জিপিস্টার প্রোগ্রামে নিজ নিজ প্রতিষ্ঠানের সাফল্য উদযাপন করতে উপস্থিত ছিলেন ভাইব্র্যান্টের সিইও রুহুল আমিন মোল্লা, মিরর লাইফস্টাইলের চেয়ারম্যান মো. আশিকুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম, পাঠাওয়ের চিফ টেকনোলোজি অফিসার শিফাত আদনান, সিক্রেট রেসিপির সিএমও মোহাম্মদ মেসবাহ উদ্দিন ও স্বপ্ন ই-কমার্সের গ্রোথ লিড সৈয়দ আমিরুল ইসলাম।

গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, ‘জিপিস্টার একটি লয়্যালিটি প্রোগ্রামের চেয়েও বেশি কিছু; আমাদের মূল্যবান গ্রাহক ও পার্টনারদের জন্য সমৃদ্ধ ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এটি। আমাদের গ্রাহকদের জন্য অটুট ভরসা নিশ্চিতে যেসব পার্টনাররা আমাদের সাথে হাত মিলিয়েছে, তাদের নিয়ে উৎকর্ষ অর্জনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও নিবেদনেরই উদযাপন এ পার্টনারশিপ অ্যাপ্রিশিয়েশন প্রোগ্রাম।’

গ্রামীণফোনের প্রিমিয়াম কাস্টমার সেগমেন্টকে স্বীকৃতি প্রদানে ও সম্মাননা জানাতে লয়্যালিটি প্রোগ্রাম – জিপিস্টার নিয়ে আসা হয়েছে। বিভিন্ন মানদণ্ড (ক্রাইটেরিয়া) পূরণের মাধ্যমে গ্রাহকরা জিপিস্টারের বিভিন্ন পর্যায়ে পৌঁছান। গ্রাহকরা *৭# ডায়াল করে অথবা ‘এসটিএআর’ লিখে ২৯০০০ নাম্বারে এসএমএস করে নিজেদের জিপিস্টার স্ট্যাটাস জেনে নিতে পারেন। গ্রাহকরা গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি ব্যবহার করেও জিপিস্টার সুযোগ-সুবিধার সর্বশেষ খবরগুলো জানতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে