বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের তারাশী গ্রামের সর্বস্তরের জনগণের সাথে এসপি সাদিরা খাতুন

নড়াইলের তারাশী গ্রামের সর্বস্তরের জনগণের সাথে: এসপি সাদিরা খাতুন। নড়াইল সদর থানাধীন এক নং মাইজপাড়া ইউনিয়নের তারাশী গ্রামের সর্বস্তরের জনগণের সাথে, জুয়া, সন্ত্রাস, জঙ্গী, ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১০ জুলাই) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে তারাশী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার উপস্থিত হলে মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম মোল্যা ও বিশিষ্ট সমাজ সেবক গোলাম মর্তুজা স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা।

আপনাদের সন্তানেরা আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনছে, আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের মুখ উজ্জ্বল করছে। আর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হয়ে আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার আরো বলেন, নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, কেউ বঞ্চিত হবে না। আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়।

তিনি সকলকে, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মর্তুজা স্বপন ও নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন ১ নং মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: জসিম মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী