সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ ওয়ানডেতে ১২৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান

তিন ম্যাচ সিরিজের ‍তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১২৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমে দুর্দান্ত বোলিং করেছে স্বাগতিক বাংলাদেশ। টাইগার পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। এটি বাংলাদেশের বিপক্ষে আফগানদের সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে ২০১৬ সালে মিরপুরে ১৩৮ রানে অলআউট হয়েছিল সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬/১০

(আজমতউল্লাহ ওমরজাই ৫৬, হাসমতউল্লাহ শহীদি ২২)

শরিফুল ৪/২১, তাসকিন ২/২৩, তাইজুল ২/৩৩, মেহেদী ১/৩৫, সাকিব ১/১৩

আফগানিস্তানের দলীয় ৩২ রানে ৫ উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় সফরকারীরা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ক্যারিয়ারের অভিষেক ফিফটি তুলে নিলেন এই অলরাউন্ডার।

৪৪তম ওভারে তাইজুল ইসলামের করা শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন ওমরজাই। ইনিংসে ৬৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।

দলীয় ৬৮ রানে ৭ উইকেট হারানোর পর জিয়া উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই কিছুটা প্রতিরোধ গড়েন। তবে সেই জুটির প্রতিরোধ ভেঙে দিলেন তাইজুল ইসলাম। জিয়াকে ৫ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ৮৯ রানে ৮ উইকেট হারালো আফগানিস্তান।

স্কোরবোর্ড: আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬ (ফারুকী ০*; ওমরজাই ৫৬, মুজিব ৭, জিয়া ৫, আব্দুল ৪, হাশমতউল্লাহ ২২, নাজিবউল্লাহ ১০, নবী ১, গুরবাজ ৬, রহমত ০, ইব্রাহিম ১)।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর