রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসপি

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, আজান, হামদ-নাত, গজল ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে আয়োজক কমিটি পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, এধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকশিত হয়।

আজ যারা ভালো করেছে তারা একসময় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নড়াইল জেলার সুনাম বয়ে আনবে। পরিশেষে তিনি তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী