শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগমের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন।

ময়না বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দিদার শেখের স্ত্রী। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের লোকজন জাগো নিউজকে জানান, গত শুক্রবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় ময়না বেগম। ময়নার অবস্থা রাতে অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করি।
পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার ব্যপক অবনতি হয় এবং শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে জ্বর নিয়ে ময়না বেগম ভর্তি হন। এসম তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। এরপর শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী