শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে চোরাই ভ্যানসহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে চোরাই ভ্যানসহ তিন চোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ইজিভ্যান চোর চক্রের তিন সদস্য হলো মোঃ নুরুন্নবী শেখ (৩২), মোঃ হুসাইন মোল্লা (১৯) ও মোঃ আনোয়ার মোল্লার কাছ থেকে আটককৃতদের হেফাজত হতে চোরাই ইজি ভ্যানটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ নূরনবী শেখ নড়াইল সদর থানাধীন কোমখালী পূর্বপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। মোঃ হোসেন মোল্লা একই গ্রামের মোঃ জিয়া মোল্লার ছেলে। মোঃ আনোয়ার মোল্লা কোমখালী চরপাড়া গ্রামের মোঃ আহাদ মোল্লার ছেলে।

ওসি জানান, (১১-৯) তারিখে বেলা অনুমান ১১টার সময় জনৈক ভ্যানচালক ভ্যান নিয়ে মাইজপাড়া বাজারে অবস্থানকালে একজন ভ্যানচোর তাড়াশী গ্রাম থেকে কাঠ আনার কথা বলে ১০০ টাকায় ভ্যান ভাড়া করে। ভ্যানচোর ভ্যান চালককে নিয়ে প্রথমে তাড়াশী গ্রাম, তারপর মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রাম, নড়াইল পৌরসভাধীন বরাশুলা গ্রাম, তুলারামপুর বাজার এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ভুল বুঝিয়ে কৌশলে ভ্যান চুরি করে চম্পট দেয়। পরবর্তীতে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা রুজু হয়।

এরই পরিপ্রেক্ষিতে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ভোররাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সদর থানার ওসি আরো জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী