শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে! মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি ‘মা’

নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে। নড়াইল সদর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। পৈতৃক জমি একাই ভোগ দখলের প্রতিবাদ করায় আজিজুল শেখ নামে বৃদ্ধার ওই ছেলে এ কাণ্ড ঘটান বলে অভিযোগ ভুক্তভোগীর।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, হামলার শিকার ৭০ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগমকে মুমূর্ষু অবস্থায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

বৃদ্ধা মমতাজ বেগম জানান, তার চার সন্তানের সবাই তাদের বসতভিটার অংশীদার হলেও তৃতীয় সন্তান আজিজুল শেখ গায়ের জোরে একাই সব সম্পত্তি ভোগদখল করে আসছে। সোমবার সকালে মমতাজ বেগম এ নিয়ে কথা বলতে গেলে তার ছেলে আজিজুল ও তার স্ত্রী, সন্তান লাঠি নিয়ে বৃদ্ধার ওপর চড়াও হয়ে তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় বৃদ্ধার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা ও তার অন্য সন্তানরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দ্বায়িত্বে) মো. মাহমুদুর রহমান বলেন, অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন ওই বৃদ্ধার ছেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী