বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শিশু অপহরণের অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু অপহরণের চেষ্টার সময় আকিদুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (১ মার্চ) উপজেলার গোপিনাথপুর এলাকায় ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের হাতে আটক হওয়া আকিদুল শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নোয়াপাড়া গ্ৰামের বাসিন্দা। তার বাবার নাম সেলিম শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আকিদুল শেখ নামে ওই ব্যক্তি লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্ৰামের তবিবর শেখের ভাড়াটিয়া তারিকুল ইসলামের মেয়ে আছিয়া খানম (৫)-কে চেতনানাশক মুখে দিয়ে অপহরণের চেষ্টার সময় স্থানীয়রা দেখে ফেলেন। পরে দৌড়ে পালানোর সময় জনগণ তাকে ধাওয়া করে আটক করে। অতঃপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, শিশু অপহরনের চেষ্টার সময় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১