শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ৯:৩০ মিনিটের সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে মার্চ/২০২৪ খ্রি: মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ জীবন উৎসর্গকারী সকল শহিদ এবং সম্ভ্রমহানি ২ লক্ষ মা বোনদের স্মরণ করেন।

পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণের জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। থানা, তদন্তকেন্দ্র এবং পুলিশ ক্যাম্প সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে একদিন শনিবার “ক্লিনিং ডে” পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, পিতা-মাতার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, অশোভন আচরণ পরিহার করা, ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের চাহিদা মোতাবেক টিভি, ফ্রিজ, চেয়ার, খাটিয়া ও আইপিএস এর ব্যবস্থা করায় স্ব স্ব থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কনস্টেবল/১৩৬ মোঃ রেজাউল করিম, এএসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হক ও কনস্টেবল/১৫১ মোঃ গোলাম সারোয়ার পিআরএল গমন উপলক্ষে মাননীয় পুলিশ সুপার তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন।

তিনি ফেব্রুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সদর থানার এসআই (নিঃ) শাহ আলম, নড়াইল জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) উজ্জ্বল দাস, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এএসআই(নিঃ) মোঃ আনিসুজ্জামান, নড়াইল সদর থানায় APA সংক্রান্তে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করায় এসআই (নিঃ) পলাশ কুমার ঘোষ, ট্রাফিক শাখার শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে টিএসআই/ মোঃ জসিম রানাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক সম্মানী প্রদান করেন। এছাড়া জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ ওয়াসার কনস্টেবল হিসেবে কং/২১৩ মোঃ তরিকুল ইসলাম ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে মোঃ শান্ত ইসলামকে বিশেষ পুরস্কার স্বরূপ আর্থিক সম্মানী ও ক্রেস্ট প্রদান করেন।

কল্যাণ সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর ক্রাইম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী