শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন ইউনিটে বিদ্যুতের উৎপাদন ব্যয় কম, কাটবে সংকটও

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট ক্ষমতার নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। আর এতে আগামী দিনে সংকট কাটার আশা বিদ্যুৎ বিভাগের। নতুন ইউনিট থেকে বিদ্যুতের উৎপাদন ব্যয় তুলনামূলক কম বলেও জানান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান।

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ হাব হিসেবে বিবেচনা করা হয় আশুগঞ্জকে। জাতীয় গ্রিডে ৯ শতাংশের কাছাকাছি বিদ্যুতের জোগান আসছে এ কেন্দ্র থেকে।

এতোদিন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ইউনিটের উৎপাদন সক্ষমতা ছিল ১২০০ মেগাওয়াটের বেশি। এবার বাণিজ্যিকভাবে শুরু হলো ৪০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি ইউনিটের উৎপাদন। ফলে ৭টি ইউনিট থেকে জাতীয় গ্রিডে মিলবে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, কম্বাইন্ড সাইকেল কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় পড়বে তুলনামূলক কম। নতুন ইউনিট উৎপাদনে আসায় আগামীতে কমে আসবে সংকট।

প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান সম্প্রতি বলেন, ‘সক্ষমতা যদি আমি ধরি, তাহলে ৫৭ ভাগ চলবে এ মেশিনটা মানে নতুন প্লান্টটা। তার সঙ্গে যোগ হচ্ছে কম গ্যাস খরচ। যদি এটি সাধারণ সার্কেলের হতো তাহলে তার সক্ষমতা পেতাম ৩৫ শতাংশ বা সর্বমোট ৪০ শতাংশ। তবে নতুনটিতে আমরা বেশি পাচ্ছি বিদ্যুৎ এবং এটিতে গ্যাস খরচ কম হবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম বলেন, নজর রাখতে হবে জ্বালানি সংস্থানের দিকেও। পাশাপাশি নিশ্চিত করতে হবে অধিক দক্ষতার বিদ্যুৎকেন্দ্র যেন অলস বসে না থাকে।

তিনি আরও বলেন, যেহেতু সীমিত গ্যাস আছে এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। অর্থ্যাৎ দক্ষতা সবার আগে আমাদের দেখতে হবে। যেখান থেকে বেশি বিদ্যুৎ আসবে সেসব পাওয়ার প্লান্টকে আগে কাজে লাগাতে হবে।

২০৩০ সালের মধ্যে আশুগঞ্জ হাবের উৎপাদন সক্ষমতা ৬ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের।
সূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত