শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে সাতক্ষীরাতে মানববন্ধন হয়েছে। আজ ১৮ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা প্র‍েসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তরুণ লেখক তারিক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,
মোস্তাফিজুর রহমান বাবু,শেখ শমসের আলী,
জিল্লুর রহমান,ড্র‍িম সাতক্ষীরার এ্যাডমিন মাসুমবিল্লাহ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এনামুল হাসান প্র‍মুখ।

এসময় বক্তারা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে তারা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। মেধা যাচাই-বাছাইয়ে পরীক্ষাও নেই। মূল্যায়নপদ্ধতিও ভালো নয়। সাংকেতিক চিহ্ন ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি সরকার হুট করে চাপিয়ে দিয়েছে। তাঁদের কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। এভাবে তাঁরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিতে পারেন না। নতুন সরকারকে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী