বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়নের উদ্যোগ

নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় তিনি নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকে পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে দখলকৃত চর উদ্ধার করে বনায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন ইউএনও অনুজা মণ্ডল।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনওর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এ উদ্যোগে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।”

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অংশটি ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়।

পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল নদীটির দখলকৃত অংশ উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

নদী দখলমুক্ত ও সবুজায়ন কর্মসূচির এ উদ্যোগে কালিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা